,

দেশে পৌঁছেছে রাজীব মীরের মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীরের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

আজ রবিবার দুপুর পৌনে ১২টায় তাঁর লাশ বহনকারী একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

রাজীব মীরের বন্ধু সালেহ রনক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজীর মীরের মরদেহ নিয়ে তার পরিবার শনিবার দিবাগত রাত ৩টা ২৫মিনিটে শ্রীলঙ্কান বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। তার প্রথম নামাজে জানাজা রবিবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৩৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তিন মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই যান। সেখানকার চিকিৎসকরা জানান, দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। শিক্ষক রাজীব মীরের চিকিৎসার জন্য প্রায় কোটি টাকার প্রয়োজন ছিল। শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মিলে চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর