,

১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

news-image

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফের জাদিমোড়া এলাকা থেকে ক্রেতা সেজে ওই নারীকে আটক করে পুলিশ।

আটক রোহিঙ্গা নারী নয়াপাড়া শরণার্থী শিবিরের বি ব্লকের আরিফ উল্লাহর স্ত্রী। টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া আরটিভি অনলাইনকে জানান, এসআই নাজিম উদ্দিন, এএসআই জয়নাল, এএসআই মুরাদ ও মহিলা পুলিশ সদস্য মর্জিনা বেগমের সমন্বয়ে পুলিশের একটি টিম হ্নীলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (২৭) হাতেনাতে আটক করে। এসময় বেশ কয়েক জন পাচারকারী পালিয়ে যায়। তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর