,

আমি গান গেয়ে কোনো টাকা নেই না: মাহফুজুর রহমান

news-image

বিনোদন ডেস্ক:

গান গেয়ে কোনো টাকা নেন না বলে জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তিনি বলেছেন, আমি গান গেয়ে কোনো টাকা নেই না। গান গাই ভালোলাগা থেকে। গান আমার শখ। আমার ছোটবেলা থেকে গানের শখ। অনেকে প্রশ্ন করে আপনার মনে খুব দুঃখ। খালি দুঃখের গান গান। এটা ভুল ধারণা। আমি ছোটবেলা থেকে রেকর্ড কালেকশন করতাম। আমার কালেকশনের বেশির ভাগ ছিল দুঃখের গান।সোমবার এফডিসিতে এটিএন বাংলার একটি লাইভ অনুষ্ঠানে ‘দুই ১০ দুই ২২’ তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আগত শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, আমি গান পছন্দ করি বলে আপনাদের অনেক শ্রদ্ধা করি। সব সসময় আমি আপনাদের শ্রদ্ধার চোখে দেখি। আপনারা মনে করবেন না মাহফুজুর রহমান গান গাইছে বলে আমাদের ভাতটা মারবে। আমি এখন পর্যন্ত একটি পয়সাও গানের জন্য নেইনি। আমার নাম বেচে এটিএন বাংলা লাখ লাখ টাকার অ্যাড (বিজ্ঞাপন) উঠায়। কিন্তু আমি একটি পয়সাও নেই না। আমি পয়সা নিয়ে গান গাইতে আসি নাই।

এটিএন বাংলার অগ্রগতি নিয়ে মাহফুজুর রহমান বলেন, আমার যদি গুণ না থাকত তাহলে আমি চ্যানেলটাকে এ পর্যায়ে আনতে পারতাম না। তিনি এ সময় দর্শকদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান।তিনি বলেন, ভালো কিছু করতে গেলে খারাপ কিছু হয়ে যায়। যে কাজ করে না তার কোনো দোষ নেই। আর এটা হবেই। যারা কাজ করে তাদের ভুল সব সময় হয়।

তিনি চ্যানেল মালিকদের সমালোচনা করে বলেন, আজকে আমাদের (দেশের) চ্যানেলের অবনতির জন্য আমারা নিজেরা দায়ী। আমাদের এক মালিকের সঙ্গে আরেক মালিকে মিল নেই। একজন আরেকজনের ভালো দেখে না। তিনি বলেন, আমাকে ধ্বংস করার জন্য কত রকম বুদ্ধি করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর