,

ফতুল্লায় খুন্তি গরম করে অনাথ শিশুকে নির্যাতন, দম্পতি কারাগারে

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনাথ শিশু মাহিকে (৮) খুন্তি গরম করে ছ্যাঁকা ও নির্যাতন করেছে খোকন দম্পতি। শিশুটি নির্যাতন সহ্য না করতে পেরে চিৎকার করলে প্রতিবেশী জাকির হোসেন শনি শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ওই দম্পতিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

আটক আতাউল্লাহ খোকন কুমিল্লা জেলার হোমনা থানার কাশিপুর গ্রামের মৃত. আ. হাকিম মিয়ার ছেলে। আর উর্মি আতাউল্লাহ খোকনের স্ত্রী।

শনিবার বিকালে প্রতিবেশী জাকির হোসেন শনি বাদী হয়ে গৃহকর্তা আতাউল্লাহ খোকন ও উর্মি দম্পতির বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

মামলায় জানা যায়, ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকার শহীদুল্লাহর বাড়ির ভাড়াটিয়া আতাউল্লাহ খোকন ও উর্মি আক্তারের বাসায় ৩ মাস ধরে পিতামাতাহীন শিশু মাহিকে গৃহপরিচারিকা হিসেবে কাজে নেয়।

এরপর থেকে শিশুটি বাসায় প্রায় সময় কান্নাকাটি করত। শুক্রবার রাতে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয় লোকজনকে নিয়ে ওই দম্পতির বাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয় জাকির শনি।

পরে পুলিশ গিয়ে শিশুটির হাতে ও মুখে বর্বর নির্যাতনের চিহ্ন দেখতে পায়। তখন শিশুটিকে জিজ্ঞেস করলে সে জানায়, তাকে কারণে-অকারণে কাজে ভুল ধরে খুন্তি গরম করে হাতে ও শরীরে ছ্যাঁকা দিত। কথায় কথায় মারধর করত।

২০-২৫ দিন আগে তার হাতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ায় তার ডান হাতের চামড়া উঠে যায়। শুক্রবারও সেই ক্ষত হাতে ছ্যাঁকা দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, শিশুটিকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটি অনাথ। তার কোনো আত্মীয়স্বজন না পাওয়ায় প্রত্যক্ষদর্শী হিসেবে ওই বাড়ির প্রতিবেশী জাকির শনি বাদী হয়ে নির্যাতনের নানা বিষয় উল্লেখ করে মামলা করেছেন। শিশুটি পুলিশের হেফাজতে আছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর