,

শিল্পী সমিতির সদস্য পদ স্থগিত হতে পারে এ তারকাদের

news-image

বাংলাদেশের চলচ্চিত্র ও চলচ্চিত্র শিল্পীদের সার্বিক উন্নয়নে কাজ করে শিল্পী সমিতি। এ সমিতির সভাপতির পদে আছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে আছেন নায়ক জায়েদ খান। এ সমিতির সদস্য সংখ্যা পাঁচ শতাধিক। প্রত্যেককেই একটা নিয়মের মধ্যে যেতে হয়।

সমিতির রুলস অ্যান্ড রেগুলেশন যারা মানেন না তাদের সদস্য পদ স্থগিত হওয়ার শঙ্কা থাকে। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছেন আরিফিন শুভ, শবনম বুবলী, মিষ্টি জান্নাত, হেলাল খান, ড্যানি সিডাক, ডলি জহুর, জাহিদ হাসান, মাহফুজ আহম্মেদ, আহমেদ শরিফ, ইলিয়াস কোবরা, শাকিল খানের মতো তারকারা।

জানা যায়, এই সংগঠনের গঠনতন্ত্রে বলা হয়েছে পরপর ছয় মাস মাসিক চাঁদা না দিলে সদস্য পদ স্থগিত করা হবে। কিন্তু গঠনতন্ত্রের এই নিয়ম মানছেন না শিল্পী সমিতির এ তারকারা। তাদের একাধিকবার ফোন করে বিষয়টি স্মরণ করিয়ে দিলেও কাজ হয়নি। এর মধ্যে অনেকেই ১৯ মাস অতিক্রম করার পরও চাঁদা পরিশোধ করেননি।

শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, আজ ২১ জুলাই ১৯ মাসের চাঁদা শিল্পী সমিতিতে পাঠিয়ে দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক-নায়িকা শাকিব খান ও বিদ্যা সিনহা মিম।

এদিকে কাজের ব্যস্ততার কারণে সঠিক সময় চাঁদা পরিশোধ করতে পারছেন না বলে জানিয়েছেন একাধিক শিল্পী। আবার কেউ কেউ বলছেন, তারা কখনোই সমিতির চাঁদা দেননি। চাঁদা না দিয়েই ভোট প্রদান করেছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মুখ খুলতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর