,

‘এই ফল মেনে নিতে পারব না’ বলে উধাও কলেজছাত্রী

news-image

কক্সবাজারের উখিয়ায় এইচএসসি পরীক্ষা ফেল করা এক কলেজছাত্রীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।আজ শনিবার রাত পৌনে ৮টা পর্যন্ত ওই ছাত্রী নিখোঁজ রয়েছেন।

উখিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন কামরুন্নেছা নুরুী পাখি (১৮)। গত বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি অর্থনীতি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন।

পরিবারের সদস্যরা বলছেন, ফলাফলের খবর শুনে কামরুন্নেছা চরমভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের তিনি বলেন, ‘এই ফলাফল আমি মেনে নিতে পারব না।’ তার এই কথা প্রতি উত্তরে মা-বাবা ও ভাইয়েরা তাকে সান্ত্বনা দেন। নতুনভাবে পড়াশোনা চালিয়ে যেতে বলেন। আগামী বছর ভালোভাবে প্রস্তুতি নিয়ে বলেন তারা।

পরিবারের সদস্যদের কথায় শান্ত না হয়ে কামরুন্নেছা গতকাল কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে তার খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিতে থাকেন পরিবারের সদস্যরা। কামরুন্নেছার নিখোঁজের বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর