,

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে পদ্মা এবং যমুনা নদী উত্তাল থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে আজ শনিবার বেলা ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চের যাত্রীরা ফেরিতে নদী পাড়ি দিচ্ছে। এছাড়া নদী উত্তালের কারণে ফেরি চললেও পূর্বের তুলনায় ট্রিপ সংখ্যা অনেক কমে গেছে। উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। দুর্ভোগের কবলে পড়ছে শত শত মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় জানায়, শনিবার সকাল থেকে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি ও নদীতে বাতাস থাকায় পদ্মা উত্তাল হয়ে পড়ে। এক পর্যায়ে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হলে দুর্ঘটনা এড়াতে বেলা ১১টা থেকে এই নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। নদী শান্ত না হওয়ায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ পারাপার যাত্রীদের ফেরিতে নদী পাড়ি দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, এরকম আবহাওয়া থাকলে রবিবার সকাল ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৮টার পর থেকে লঞ্চ চলাচল করবে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে নৌপথ উত্তাল থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আগের থেকে ফেরি পারাপার প্রায় দ্বিগুন সময় বেশি লাগছে। ২৪ ঘণ্টায় ১০ থেকে ১২টি ট্রিপ সংখ্যা কমে এসেছে। দ্রুত নদী পাড়ি দিতে না পারায় দৌলতিদয়া ও পাটুরিয়া ঘাটে কয়েক’শ গাড়ি আটকা পড়ে আছে। শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ অন্তত তিন শতাধিক যানবাহন আটকা পড়ে থাকতে দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি চললেও বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ট্রিপ সংখ্যা অনেক কমে গেছে। উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় দুর্ভোগে পড়ছে শত শত মানুষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর