,

বেশি বয়সে বিয়ে করেছিলেন যে অভিনেত্রীরা

news-image

বয়স ৩০ বছর পার হওয়ার আগেই বিবাহবন্ধনের আবদ্ধ হওয়ার স্বপ্ন দেখেন বেশির ভাগ মানুষ। কিন্তু নানা কারণে অনেকেরই সেই বয়সসীমার মধ্যে বিয়ে করা হয়ে ওঠে না। সেই তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রীরাও। বেশি বয়সে বিয়ে করে তারা সুখেই আছেন। আর তারা প্রমাণ করেছেন ভালোবাসাতে বয়স বড় বিষয় নয়।

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। তার মিষ্টি হাসিতে কুপোকাত হয়েছেন লাখ লাখ যুবক। তবুও ৪১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ বলিউড সুন্দরী। অবশ্য ভারতের কাউকে বিয়ে করেননি তিনি। ২০১৬ সালে তিনি বিয়ে করেন মার্কিন অর্থনৈতিক বিশ্লেষক জেনে গুডএনাফকে। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ডিম্পলের জন্য খ্যাত এ অভিনেত্রী।

সুহাসিনী মুলে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী। ৬০ বছর বয়সে প্রথমবারের মতো বিয়ে করেছিলেন তিনি। ইন্টারনেটের মাধ্যমে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অতুল গুরুতুর সঙ্গে পরিচয় হয় তার। তখন অতুলের বয়স ছিল ৬৫। ২০১১ সালে বিয়ের বন্ধনে অবদ্ধ হয়েছিলেন তারা।

৪০ বছর বয়সে এসে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ২০১৬ সালে মডেল মীর মহসিন আখতারকে বিয়ে করেছিলেন তিনি।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। ২০১৬ সালের মার্চে সহ-অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

৩৬ বছর বয়সে বিয়ে করেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। কলকাতার মেয়ে রানী ২০১৪ সালে চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ারকে বিয়ে করেন।

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ৩৪ বছর বয়সে বিয়ে করেছিলেন। ২০০৭ সালে তার চেয়ে দুই বছরের ছোট অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন এ অভিনেত্রী।

৩৪ বছর বয়সে বিয়ে করেছিলেন বলিউড তারকা শিল্পা শেঠি। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা।

সূত্র: বলিউড শাদিস.কম

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর