,

‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় শিরোপা জেতার মতো গায়ের রং ছিল না প্রিয়াঙ্কার!

news-image

প্রায় প্রতিদিনই বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া নামটি সংবাদ শিরোনামে শোনা যায়। সম্প্রতি ১০ বছরের ছোট প্রেমিক নিক জোনাসের সঙ্গে লন্ডনে নিজের ৩৬তম জন্মদিন পালন করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ভক্তের সংখ্যা কম নয়। ২০০০ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছিলেন এই নায়িকা। অথচ সেই প্রতিযোগিতায় তার গায়ের রংই ছিল প্রশ্নবিদ্ধ!

দেশের মাটিতেই ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় শিরোপা জেতার মতো নাকি গায়ের রং ছিল না প্রিয়াঙ্কার। এমন মন্তব্য করেছিলেন ২০০০ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার এক জুরি মেম্বার।ভারতীয় সংবাদমাধ্যম এবেলা এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছে।

প্রিয়াঙ্কা সম্পর্কে ওই জুরি মেম্বার মন্তব্য করেছিলেন যে তার গায়ের রং বেশ কালো। সম্প্রতি ওই প্রতিযোগিতায় থাকা প্রদীপ গুহ নামে এক মেন্টর এই তথ্য প্রকাশ করেছেন।
২০০০ সালে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছিলেন প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত
প্রদীপ গুহ বলেন, ‘ওই প্রতিযোগিতায় অনেকেই প্রিয়াঙ্কার বিরুদ্ধে ছিলেন এবং ওই জুরি মেম্বার প্রিয়াঙ্কার গায়ের রং নিয়ে মন্তব্য করেন।’জানা গেছে, প্রদীপ গুহ সেই সময় ওই জুরি মেম্বারের মন্তব্যে প্রতিবাদও করেছিলেন।

কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কার একটি ‘আন-অফিশিয়াল বায়োগ্রাফি’ প্রকাশিত হবে। যেটির নাম ‘প্রিয়াঙ্কা চোপড়া: দ্য ইনক্রেডিবল স্টোরি অব অ্যা গ্লোবাল বলিউড স্টার’। অসীম ছাবড়া বায়োগ্রাফটি লিখেছেন। এই তথ্য সেই বই থেকেই সংগৃহীত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর