,

পর্নস্টারের ভূমিকায় রিচা

news-image

বিনোদন ডেস্ক
রিচা চাড্ডা। রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা বারবার প্রমাণ করেছেন তিনি। ছবি বাছাইয়ের ক্ষেত্রেও তিনি অনেক সময় নেন। চ্যালেঞ্জিং কিংবা খোলামেলা, সব চরিত্রেই সাবলীল অভিনয় করেন রিচা। এবার তিনি এক অন্যরকম চরিত্রে হাজির হতে চলেছেন।

জানা গেছে, একজন পর্ন তারকার ভূমিকায় অভিনয় করবেন রিচা চাড্ডা। তবে সেই পর্ন তারকাটা কে? তিনি ভারতের দক্ষিণী সিনেমার নব্বই দশকের অভিনেত্রী শাকিলা। যিনি বেশ কয়েকটি সিনেমায় কাজ করার পর পর্ন জগতে প্রবেশ করেন। সেখানেই ক্যারিয়ার গড়েন।পর্ন তারকা শাকিলার ভূমিকায় অভিনয় প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত রিচা চাড্ডা। তিনি জানিয়েছেন, এই ছবির জন্য তিনি ভীষণ আগ্রহ নিয়ে আছেন। তার ক্যারিয়ারের অন্যতম একটি উদাহরণ হয়ে থাকবে এই ছবি।

এদিকে কিছু দিন আগেই বেঙ্গালুরুতে গিয়ে শাকিলার সঙ্গে দেখা করে এসেছেন রিচা চাড্ডা। তার জীবনের বিভিন্ন অধ্যায়, চড়াই-উতরাই জেনে এসেছেন। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি পরিচালনা করবেন ইন্দ্রজিৎ লঙ্কেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর