,

১২০ নারীকে ধর্ষণ করে ভিডিও, বাবা অমরপুরী গ্রেপ্তার

news-image

মন্দিরে পূজা দিতে আসা বিভিন্ন বয়সী ১২০ জন নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে বাবা অমরপুরী নামের এক তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানায়। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার একটি মন্দিরের তান্ত্রিক অমরপুরী পুজা দিতে আসা নারীদের নির্জন স্থানে নিয়ে যেতেন। সেখানে তাদের ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখতেন তিনি। পরে সেই ভিডিও দেখিয়েই ব্ল্যাকমেইল করে ওই নারীদের আবার ধর্ষণ করতেন তিনি।

খবরে বলা হয়, সম্প্রতি এক নারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হরিয়ানা পুলিশ। শুক্রবার তারা মন্দিরে ভেতরে অবস্থিত অমরপুরীর ঘরে অভিযান চালিয়ে ১২০টি ধর্ষণের ভিডিও ফুটেজ উদ্ধার করে। উদ্ধার হওয়া প্রতিটি ভিডিও ফুটেজই ভিন্ন ভিন্ন নারীর বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।

বাবা অমরপুরী অবশ্য তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পুলিশকে ঘুষ না দেয়ায় তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তবে অমরপুরীর এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন হরিয়ানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর