,

স্বামীর সঙ্গে রাগ করে বেরিয়েই গণধর্ষণের শিকার গৃহবধূ

news-image

চট্টগ্রামের কর্ণফুলীর একটি গ্রামে স্বামীর সঙ্গে রাগ করে গভীর রাতে ঘর থেকে বেরিয়ে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৪০)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার দুপুর আড়াইটায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন— মো. ইমরান (৩০), মো. শাহজাহান (৩২) ও কাউসার হালিম ওরফে মুন্না (১৮)। তবে পুলিশের অভিযানের খবর পেয়েই আত্মগোপনে চলে গেছে নুরুল আমিন (২৭) নামের অপর এক অভিযুক্ত। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, কর্ণফুলী উপজেলায় গ্রামের বাড়িতে শুক্রবার গভীর রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে রাগ সামলাতে না পেরে রাত দুইটার দিকে বাবার বাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যান। পরে পথে ওই গৃহবধূকে আটকে নির্জন স্থানে নিয়ে যায় চার যুবক। এরপর সেখানে চারজনই উপর্যপুরি ধর্ষণ করে তাকে। ঘটনাটি ঘটে গৃহবধূর বাবার বাড়ির কাছেই।

পরে বাবার বাড়ি আর না গিয়ে রাতেই গৃহবধূ ঘরে ফিরে যান এবং স্বামীকে পুরো ঘটনা জানান। শনিবার সকালে স্বামীকে নিয়ে কর্ণফুলী থানায় এসে ওই চার যুবককের নাম উল্লেখ করে অভিযোগ করেন।

অভিযোগ পেয়েই শনিবার দুপুর দুইটার দিকে ওই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর