,

ছয় ঘণ্টা খোঁড়াখুঁড়ি করেও মেলেনি গুপ্তধন

news-image

রাজধানীর মিরপুর-১০ এর সি ব্লকের ১৬ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে প্রায় ছয় ঘণ্টা ধরে খননকাজ চলেছে। তারপরও মেলেনি গুপ্তধন। অবশেষে খোঁড়াখুঁড়ি অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ জামান আজকের মতো খননকাজ স্থগিতের ঘোষণা দেন। তবে সেখানে এখনও কিছু পাওয়া যায়নি। এর আগে সকাল ১০ দিকে গুপ্তধনের খোঁজে ওই বাড়িটিতে খোঁড়াখুঁড়ি শুরু করা হয়।

খোঁড়াখুঁড়ি স্থগিত করা প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ জামান বলেন, ছয় ঘণ্টায় আমরা সাড়ে চার ফুট খনন করেছি। বাড়িটির ভিত্তি দুর্বল হওয়ায় আরও খনন করলে বাড়িটি দেবে যেতে পারে তাই আপাতত খোঁড়াখুঁড়ি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ খুঁজে তাদের পরামর্শ নিয়ে আবার কার্যক্রম শুরু করতে চাই। যদি বিশেষজ্ঞ আগামী কালকের মধ্যে পাওয়া যায় তবে কালই কর্যক্রম শুরু করবো।ততোক্ষণ পর্যন্ত বাড়িটি পুলিশ হেফাজতে থাকবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেন, মিরপুরের এই বাড়িতে গুপ্তধন আছে জানিয়ে ১০ জুলাই আবু তৈয়ব নামের এক ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঢাকা জেলা প্রশাসনকে জানানোর পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাড়ির মাটি খননকাজ চালানো হয়। কিছু না পাওয়ায় শনিবার বিকেল চারটার পর সেটি বন্ধ করা হয়।

এদিকে গুপ্তধন পাওয়া গেলেও এর প্রতি কোনো দাবি নেই বলে জানান বাড়ির মালিক মনিরুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, সেলিম রেজা নামের এক ব্যক্তির কাছ থেকে ২০১০ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে বাড়িটি তিনি কিনেছিলেন। বাড়ির দেখাশোনার জন্য দুজন তত্ত্বাবধায়ক রাখা হয়। এ ছাড়া বাড়িটির কয়েকটি কক্ষ ভাড়া দেওয়া হয়।

তিনি আরো জানান, সম্প্রতি বাড়িটি ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু হবে জানিয়ে ভাড়াটেদের চলে যেতে বলা হয়। এরপর ১২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে দুজন লোক বাড়িটিতে ঢোকার চেষ্টা করেন। তারা তত্ত্বাবধায়কদের ঢোকার জন্য আর্থিক প্রলোভনও দেখান। পরে তারা এই বাড়ির মাটির নিচে গুপ্তধন রয়েছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ