,

সেদিন আমি অঝোরে কেঁদেছিলাম : শেখ হাসিনা

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর এদেশে বারবার ক্যু হয়েছে। আমি ও আমার ছোট বোন রেহানা পচাত্তরের ১৯ জুলাই জার্মানি গিয়েছিলাম। মানুষ বিদেশ যেতে আনন্দ পায়। কিন্তু আমি সেদিন অঝোর ধারায় কেঁদেছিলাম। বাংলাদেশে ক্যুর কতা শুনে আমার মুখ দিয়ে সেদিন (১৫ আগস্ট ১৯৭৫) একটি কথা বের হয়েছিল। বলেছিলাম, তাহলে তো আমার বাবা কেউ বেঁচে নেই। পরে দেখলাম আমার কথাই সত্যি হলো।

আজ শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পচাত্তর পরবর্তী ঘটনাপ্রবাহের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী এসময় বলেন, ইন্দিরা গান্ধী আমাদের সহযোগিতা করেছিলেন। আমরা ছয় বছর দেশে ফিরতে পারিনি। ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছন।

তিনি আরও বলেন, আমি আর রেহানা হারিয়েছি, বাবা, মা, ভাই। কিন্তু জাতি হারিয়েছে তাদের আশা আকাঙ্খার প্রতীক।

গণসংবর্ধনা অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গণসংবর্ধনা অনুষ্ঠাণে অভিনন্দনপত্র পাঠ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর