,

প্রথম ছবিতে কত পেলেন জাহ্নবী?

news-image

বিনোদন ডেস্ক : ‘ধড়ক’ মুক্তি পেয়েছে মাত্র এক দিন আগে। এরই মধ্যে ছবির চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। ছবির গল্প, শিল্পীদের অভিনয়, পরিচালনা, গান, কারিগরি দিক—কিছুই বাদ পড়ছে না। এর সঙ্গে আরেক প্রশ্ন সামনে এসেছে, ছবির নায়িকা জাহ্নবী কাপুর তাঁর প্রথম ছবি থেকে কত পারিশ্রমিক পেয়েছেন? চলচ্চিত্রে জাহ্নবী নবাগত, তাতে কী! জাহ্নবী বলিউডের বরেণ্য অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর মেয়ে। তাঁর বাবা বনি কাপুর বলিউডের নামী প্রযোজক। তাই এ ব্যাপারে অনেকেরই কৌতূহল। জানা গেছে, ‘ধড়ক’ ছবিতে অভিনয় করে ৬০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন জাহ্নবী। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন ছবির নায়ক ঈশান খাট্টার।

সুপারহিট মারাঠি ছবি ‘সাইরাট’ অবলম্বনে ধর্মা প্রোডাকশন তৈরি করেছে হিন্দি ছবি ‘ধড়ক’। পরিচালক শশাঙ্ক খৈতান। সমালোচকদের মতে, যাঁরা এর আগে ‘সাইরাট’ ছবিটি দেখেছেন, তাঁদের কাছে ‘ধড়ক’ একেবারেই ভালো লাগবে না! বরং ‘ধড়ক’কে একটা নতুন ছবি হিসেবে যদি দেখেন, তাহলে ছবিটি উপভোগ করতে পারবেন।

সমালোচকদের মতে, জাহ্নবী কাপুরের মাঝে যদি কেউ তাঁর মা শ্রীদেবীকে খুঁজে ফেরেন, তাহলে ভুল হবে। জাহ্নবী একবারেই তাঁর মায়ের মতো নন। তাঁর সহজাত অভিনয় আলিয়া ভাটকে মনে করিয়ে দেয়। অর্ধেক সময় ‘মেকআপ ছাড়া’ লুকের জাহ্নবীকে দারুণ লেগেছে। তাঁর অভিনয় দেখে মনে হবে, তাঁর ভবিষ্যৎ সুন্দর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর