,

রিয়ালে যাওয়ার বিষয়ে মুখ খুললেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্কঃ ভবিষ্যত নিয়ে সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিলেন নেইমার। ফ্রান্সের ক্লাব ছাড়ার ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সাও পাওলোতে এক দাতব্য সংস্থার নিলামে এসেছিলেন তিনি। সেখানেই নিজের অবস্থান পরিষ্কার করে দেন। বলেন, “আমি থাকছি। প্যারিসেই থাকছি। আমার একটা চুক্তি রয়েছে।”

গত বছর বার্সেলোনা ছেড়ে ২৬ কোটি ৪০ লক্ষ ডলারের চুক্তিতে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। এই চুক্তি তাঁকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার করে তোলে। কিন্তু, চলতি বছরে তাঁর রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে জল্পনা ক্রমশ বাড়তে থাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আচমকা রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ায় এই গুজব আরও বাড়ে। কারণ, রোনাল্ডোর মাপের তারকার অনুপস্থিতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল অবশ্য নেইমারকে নেওয়ার কোনও ভাবনা নেই বলেই জানিয়েছে। গত সপ্তাহেই এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছিল, “পিএসজি থেকে রিয়ালে নেইমারকে আনার রিপোর্ট প্রকাশিত হচ্ছে ক্রমাগত। তেমন কোনও আগ্রহ আমাদের নেই বলেই জানাচ্ছি। এই দুই ক্লাবের মধ্যে দারুণ সম্পর্ক। তাই রিয়াল মাদ্রিদের যদি নেইমারকে নেওয়ার কোনও ভাবনা থাকে, তবে সরাসরি পিএসজি ক্লাবের সঙ্গেই কথা বলা হবে।”

তবে এ সবের পরও জল্পনা থামছে না। ব্রিটিশ মিডিয়া জানিয়েছে, নেইমারকে বিক্রি করার ব্যাপারে প্যারিসের ক্লাবের তেমন কোনও আপত্তি নেই। আর রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ গত সপ্তাহেই রোনাল্ডোর জায়গায় দলে নতুন কাউকে নেওয়ার কথা বলেছিলেন। ফলে চর্চা থামছে না। চেলসি থেকে এডেন অ্যাজারের অবশ্য রিয়ালে আসার খবর শোনা যাচ্ছে। তিনি নিজেও চেলসি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর