,

কি আছে মিরপুরের সেই গুপ্তধন বাড়িতে! যাকে নিয়ে এত মাতামাতি!

news-image

গুপ্তধনের খোঁজে রাজধানীর মিরপুরে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। আজ সকাল সাড়ে দশটায় মিরপুর-১০ এর সি-ব্লকের ওই বাসায় এ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজেস্ট্রট আনোয়ার উজ জামান ঘটনাস্থলে উপস্থিত আছেন।

মিরপুর থানার ওসি দাদন ফকির জানান, তৈয়ব নামে এক ব্যক্তির জিডির প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জিডিতে তৈয়ব দাবি করেছেন, তারা পূর্বপুরুষরা স্বাধীনতা যুদ্ধের আগে ঢাকা ত্যাগ করার আগে ওই বাড়ির নিচে অনেক সোনা পুঁতে রেখেছেন। বর্তমানে বাড়ির মালিক মনিরুল ইসলাম এ খবর পেয়ে আরেকটি জিডি করেছেন।

তিনি বিষয়টি সুরাহার জন্য আইনগত সহায়তা চেয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় গুপ্তধন উদ্ধারের অভিযান শুরু করে। ওসি জানান, আজ মাটির নিচে দশ ফুট গভীর পর্যন্ত খোঁড়া হবে। যদি কোনো ধরণের মূল্যবান সম্পদ সেখানে পাওয়া যায় তাহলে তা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে।

বাড়িটির বর্তমান মালিক মনিরুল ইসলাম জানান, ২০১০ সালে সেলিম রেজা নামে এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি কিনেছেন। গত কয়েকবছর যাবৎ বাড়িটি ফাঁকা পড়ে ছিল। দুইজন কেয়াটেকার বাড়িটির দেখাশোনা করতেন। কয়েকদিন আগে বেশকিছু লোক বাড়িটিতে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের মাধ্যমেই বাড়িতে গুপ্তধন থাকার কথা শুনেছেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িটিকে ঘিরে সৃষ্টি হয় কৌতুহলের। মাতামাতি এমন পর্যায়ে গিয়ে পৌছে উদ্ভদ সব জিনিস ওই বাড়িতে লুকানো আছে এমন গুজবও ছড়িয়ে পড়ে, ঝড়ের গতিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর