,

নতুন পরিচালকের ক্যামেরায় ফের সঞ্জয় দত্তের বায়োপিক!

news-image

রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জু পর্দায় মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে সুপারহিট হয়। তবে এই ছবি নিয়েও বেশ কিছু সমালোচনা হয়েছে। অনেকের মতে, সঞ্জয় দত্তের জীবনের অনেক অংশ এই ছবিতে দেখানো হয়নি। এমনকি এ ছবিতে সঞ্জুকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

শোনা যাচ্ছে, ঠিক এই কারণেই নাকি ‘সঞ্জু’ দেখে একেবারেই পছন্দ হয়নি রামগোপালের। সে কারণেই তিনি ফের সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করতে চান। এখনও পর্যন্ত সেই ছবির নাম ঠিক হয়েছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’।

মুম্বই মিররকে সম্প্রতি রামগোপাল বলেন, “হ্যাঁ, আমি এই ছবিটা তৈরি করছি।” কী ভাবে সঞ্জয়ের কাছে আগ্নেয়াস্ত্র এলো, তা নাকি নিজের ছবিতে আরও স্পষ্ট করে দেখাতে চান রামগোপাল। সূত্রের খবর, এই নতুন ছবিতে সামনে আসতে পারে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই ছবিটি নিয়ে রিসার্চ শুরু করেছেন রামগোপাল। তবে সঞ্জয় দত্তের ভূমিকায় কোন অভিনেতা থাকবেন তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি পরিচালক।

এদিকে ইতিমধ্যেই গোটা বিশ্বে ৫০০ কোটি আয় করে ফেলেছে ‘সঞ্জু’৷ ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ ট্যুইট করে ‘সঞ্জু’র কালেকশন সকলের সামনে এনেছেন৷ প্রথমদিন থেকেই ছক্কা মারছে এই ফিল্ম৷ পাশাপাশি রণবীরের ক্যারিয়ারে এই মুভি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে৷ ছবির ইউএসপি রণবীরের নানান লুক নয়, তাঁর গলার স্বর, হাবভাব, চালচলন।

শুরু থেকেই সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা উন্মাদনা তুঙ্গে। প্রথমত, সঞ্জু বাবার কন্ট্রোভার্শিয়াল লাইফ তার ওপর রণবীর কাপুরের মতো অভিনেতা সঞ্জয়ের চরিত্রে৷ সঙ্গে হেভিওয়েট কাস্টিং৷ সব মিলে মিশে দর্শকের কাছে হিরানির কাছে এই ছবি ছিল বেশ ইন্টারেস্টিং প্রজেক্ট। তাই রাম গোপালের সঞ্জু কেমন হবে! তাই নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর