,

জমে উঠেছে ‘হবু শাশুড়ি-বউয়ের’ সম্পর্ক

news-image

নায়ক রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন চলছে এখন বলিউডপাড়ায়।গুঞ্জনে ডালপালা মেলেছে, তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন এমন সংবাদও পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।

সম্প্রতি মুম্বাইয়ে রণবীর, নীতু কাপুর আর রণবীরের বোনের সঙ্গে ডিনার করতে যান আলিয়া। কাজেই রণবীরের পরিবারের সঙ্গে আলিয়ার সম্পর্ক ঠিক দিকেই এগোচ্ছে বলে ধরে নিয়েছেন অনেকে।বিশেষ করে ‘হবু শাশুড়ি’ নীতু কাপুরের সঙ্গে তো একেবারে গলায় গলায় ভাব। দুজনের মধ্যে বলতে গেলে রোজই সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে কিছু না কিছু বিনিময় হচ্ছে। আহ্লাদে ভরা কমেন্ট চালাচালি করছেন ‘হবু শাশুড়ি-বউ’।

গত বুধবার আলিয়ার মেকআপ আর্টিস্ট পুনিত বি সাইনির জন্মদিনে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন ‘মিস ভাট’। সেখানে নীতু কাপুর খুব আহ্লাদে মাখা কমেন্ট করেন। আর কমেন্টের রিপ্লাইয়ে আদরের ইমোটিকন দেন আলিয়া। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাস অ্যান্ড বহু গোলস’ কিংবা ‘সাসু মা লাভ’— এমন নানা টিপ্পনী কাটতে থাকেন অনেকে।

আলিয়া-রণবীর এখন বিদেশে আছেন। তারা নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে বুলগেরিয়ায় আছেন। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ছবিতে অমিতাভ বচ্চন আর নাগার্জুনের মতো খ্যাতিমান অভিনেতাদেরও দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর