,

২০২০ সাল থেকে ক্রিকেটে ‘দ্য হানড্রেড’ গেম

news-image

স্পোর্টস ডেস্ক

একশ বলের ক্রিকেট নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তারা। ৮ বলের ওভার থেকে ৬ বল! শেষতক ৫ বলের ওভারে ঘরোয়া লিগ খেলাতে একমতে এসেছেন তারা। আগামী ২০২০ সাল থেকে অনুষ্ঠিত হতে চলা একশো বলের ক্রিকেটে ৫ বলের ওভারেই খেলবে ‘দ্য হানড্রেড’ গেম।

নিয়ম হয়েছে আরও। ওভার প্রতি একজন বোলার বল করতে পারবেন মাত্র দুটি। ২২ গজের ২ প্রান্ত থেকেই বল করতে হবে একজন বোলারকে।

প্রতি ওভার শেষে নতুন বোলার আসবেন না ‘দ্য হানড্রেড’ গেমটিতে। একজন বোলারকে পরপর দুই ওভার বল করতে হবে। এক ওভার শেষ করে পরের ওভারটি করতে হবে ক্রিজের অপর পাশ থেকে।

টি-টোয়েন্টি ক্রিকেটের বাণিজ্যিকরণ বিশেষজ্ঞ ট্রেন্ট উডহিলের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ট্রেন্ট উডহিল আইপিএল-র বেঙ্গালুরু দল এবং বিগ ব্যাশে মেলবোর্ন স্টারের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে এই ২ দলের ব্যাটিং পরামর্শক হিসাবেও ছিলেন তিনি।

২০২০-র জুলাই থেকে ৮ দল নিয়ে একটি ঘরোয়া লিগ শুরু করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যার পোশাকি নাম ‘দ্য হানড্রেড’। এখানে খেলা হবে নির্ধারিত ১০০ বলে। ওভার থাকবে ২০-ই। এই লিগে খেলবেন জো রুট, বেন স্টোকস, জস বাটলারসহ আরও কজন ইংলিশ তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর