,

শারীরিক সম্পর্ক করতে চাওয়া নিয়ে ঝগড়া, স্বামী খুন

news-image

ঋতুস্রাবের সময় শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় ঝগড়া, কথা কটাকাটির এক পর্যায়ে খুন হয়েছেন এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার রাতে নিজের স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হন বিশাল সাক্সেনা (৪০) নামে ওই ব্যক্তি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের রাঁচিতে হাঁড়িপাতিলের ব্যবসায়ী বিশাল তার স্ত্রীকে শুক্রবার রাতে শারীরিক সম্পর্কের আহ্বান করেছিলেন। কিন্তু তার স্ত্রী মোহিনী রাজ সাক্সেনা (৩২) তাতে অসম্মতি জানান। এমনকি তিনি ঋতুস্রাবের বিষয়টিও তার স্বামীকে জানাননি।

রাত ১২টার দিকে বিশাল তার স্ত্রীকে মিলনের আহ্বান করে জড়িয়ে ধরলে রেগে যান মোহিনী। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রান্নাঘর থেকে ছুরি এনে বিশালকে পর পর কয়েকটি আঘাত করেন তার স্ত্রী।

এদিকে হুড়োহুড়ির শব্দে পাশের ঘর থেকে তাদের একমাত্র মেয়ে ছুটে গিয়ে দেখেন তার বাবা মাটি পড়ে আছেন। পরে সে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

রাঁচি পুলিশ পরিদর্শক মৃনাল আরোরা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন,বিশাল সাক্সেনার লাশের পাশে ছুরি হাতে বসে ছিলেন তার স্ত্রী। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিহতের ভাই এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তের বাকি কাজ শেষ করে আসামিকে আদালতে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর