,

নাটকের সেটে কি করেন অপু বিশ্বাস?

news-image

চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ নাটকের সেটে। তাহলে কি তিনি নাটকে অভিনয় করছেন?বড় পর্দার অনেক চিত্রনায়িকাই এখন নাটকে নিয়মিত অভিনয় করেছেন। সেক্ষেত্রে অপু বিশ্বাস নাটকে অভিনয় করলে অবাক হওয়ার কিছু নেই।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার উত্তরায় জাহাঙ্গীর হোসেন বাবরের গল্পে বরজাহানের রচনায় একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন সেটে হাজির হন আলোচিত এই নায়িকা।

পরিচালক আশিক মাহমুদ রনি ‘পাগলা হাওয়া’নামে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। তার শুটিং দেখার জন্য অপু বিশ্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।পরিচালকের আমন্ত্রণে অপু বিশ্বাস সেটে হাজির হয়েছিলেন।প্রথমবারের মতো কোন নাটকের সেটে অপুর আগমনে ছিল এক উৎসব মুখর পরিবেশ।

উল্লেখ্য একটি বেসরকারি চ্যানেলের জন্য এই ধারাবাহিক নাটকটি তৈরি হচ্ছে। এতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, শহীদুজ্জামান সেলিম, নিমা রহমান, অপর্ণা ঘোষ, চাঁদনী, মৌটুসী বিশ্বাস, এফ এস নাঈম, নোভা, অর্ষা, প্রাণ রায়, গৌতম সাহা প্রমুখ।আগামী ঈদের পর একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে বলে জানান পরিচালক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর