,

চুমুর রকমারিতে সেরা ৭

news-image

অনলাইন ডেস্ক : ‘চুমু’ এমন একটা শব্দ যা উচ্চারণ করলেই যেন রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগে! চুম্বন, চুমু বা কিস যে নামেই ডাকা হোক না কেনো এতে স্বপ্নশিহরণ একটুও কমে না। চুম্বন তো চুম্বনই। চুম্বক হয়ে আটকে রাখতে পারে অনেক খুশি, আনন্দ, দুঃখ-যন্ত্রণাকে। এনে দিতে পারে ধরাতলে স্বর্গসুখ. তবে চুমুর ধরন অনেক, মানেও অনেক। একেক চুমু একেক রকম। যদি কেউ চায় তো এতে সৃষ্টিশীল হয় ওঠাটাও অপরাধ নয়। প্রশ্ন হলো, কিভাবে চুমু খেতে হয়? জবাব দিচ্ছেন এক্সপার্টরা।

১. ফ্রেঞ্চ কিস : আবেগের পুরোটাই নাকি উপচে পড়ে ফ্রেঞ্চ চুম্বনে। এটি দারুণ অন্তরঙ্গতা প্রকাশের মাধ্যম। রোমান্সের চূড়ান্তে গিয়ে মনের পুরো ভালোবাসা স্পষ্ট হয় ফ্রেঞ্চ কিসে। এই চুমু সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। ঠোঁটে ঠোঁট আবদ্ধ থাকবে। আর মুহূর্তগুলো ইন্দ্রজালের মতো ছড়িয়ে পড়বে শিহরণে। এখানে সঙ্গী-সঙ্গিনীর জিহ্বার ব্যবহার ফ্রেঞ্চ কিসকে আলাদা বৈশিষ্ট্য ও উত্তেজনা দিয়েছে।

২. সিঙ্গেল লিপ কিস : চটজলদি রোমান্স প্রকাশের অতুলনীয় উপায়। ‘তোমাকে ভালোবাসি’ কথাটার আচরণগত প্রকাশ বলা হয় সিঙ্গেল লিপ কিস। এই চুমও আপন বৈশিষ্ট্যে জনপ্রিয়। দুজন দুজনের কাছাকাছি এসে ঠোঁটে ঠোঁট পড়বে। আলতো করে একটি চুমুতে চলে যেতে পারে কিছু সময়। অর্থাৎ ঠোঁটগুলো সক্রিয় থাকবে। মনে রাখতে হবে, এই চুমুতে দাঁতের ব্যবহার ঘটলেই বিপদ।

৩. লিজি কিস : কখনো দেখেছেন একটা গিরগিটি কিভাবে তার জিহ্বাটা বের করে? অনেকের কাছে আপত্তিকর ও বাজে মনে হতে পারে। কিন্তু অসংখ্য মানুষের কাছে বেশ প্রিয় উপায় ভালোবাসা প্রকাশের। তবে উপায়টা যে সিক্ত, তা বলার অপেক্ষা রাখে না। এই চুমুতে ঠোঁটের ব্যবহার ঘটে না। দুজনের জিহ্বা দায়িত্ব সারে। নোংরা মনে হতে পারে। কিন্তু যারা গভীর প্রেমে জড়িয়ে রয়েছেন অনেক দিন ধরে, তাদের কাছে অন্তরঙ্গতা প্রকাশের ঢং কিছুটা নোংরা হতেই পারে।

৪. আমেরিকান কিস : এটা ফ্রেঞ্চ কিসের মতোই। গভীর চুমুতে হারিয়ে যায় কপোত-কপোতি। তবে দুজনের দু’ জোড়া ঠোঁটই কেবল ব্যস্ত থাকে। বলা হয়, এই চুমু খেতে হলে স্বামী বা সঙ্গী তার সঙ্গিনীর কোমড়ের দুপাশে জড়িয়ে ধরে নিজের দিকে টানবেন। কিংবা একটা হাত তার পিঠে রাখতে পারেন। রোমান্টিক সময়টাকে আবেদনময় করে তোলে এই কিস।

৫. আইস কিস : একটু ভিন্ন উপায়ে চুমু খেতে চাইলে আইস কিসের তুলনা নেই। বেশ মজার এক উপায়। দুজনের ঠোঁটের মাঝে ধরতে হবে একটা আইস কিউব। এবার আইসটাকে চুমু খেতে খেতে এগিয়ে যেতে হবে। এক সময় বরফ গলবে এবং শীতল দুই জোড়া ঠোঁট এক হবে।

৬. নিবল কিস : সঙ্গীর মাঝে শিহরণ ও উত্তেজনা ছড়িয়ে দিতে এই চুমু অনবদ্য। সঙ্গিনী তার সঙ্গীর নিচের ঠোঁটে ঠোঁট রাখবেন। আর দাঁতের হালকা স্পর্শ পড়বে তাকে। আলতো কামড়ও চলতে পারে। তবে মনে রাখতে হবে, দাঁতে জোর খাটালে ব্যথা পেতে পারেন অপরজন। এতে মুহূর্তটাই নষ্ট হবে। সাবধান থাকলে দারুণ রোমাঞ্চকর।

৭. লিপ ট্রেস কিস : যেন দুজন কোনো খেলায় মেতে উঠেছেন। সবগুলোর মধ্যে এটাকেই সুমিষ্ট বলে উল্লেখ করা হয়। চোখ বন্ধ করে জিহ্বা দিয়ে সঙ্গী-সঙ্গিনীর ঠোঁট খুঁজে নিতে হবে। এরপর হালকা চুমু। সময়টাকে বিস্ময়করভাবে মিষ্টি করে দেয় লিপ ট্রেস কিস। দুজনের মাঝেই চুমু হয়ে ওঠে নেশার মতো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর