,

‘বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী হতে যাচ্ছে জার্মানির সিমেন্স’

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ৭০ হাজার কোটি টাকা (সাত বিলিয়ন ইউরো) বিনিয়োগ করবে জার্মানি ভিত্তিক বহুজাতিক কোম্পানি সিমেন্স।

বৃহস্পতিবার (১৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যানেন নিয়েলস এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মান প্রতিমন্ত্রী এ্যানেন নিয়েলস জানান, জার্মান কোম্পানি সিমেন্স বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী হতে যাচ্ছে। কারণ, তারা পায়রায় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সাত বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।

নিয়েলস জার্মান কোম্পানি ভেরিডোজকে ই-পাসপোর্ট কাজের দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

তিনি অনুরোধ করেন, যাতে বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোকে আরও বেশি সহায়তা দেওয়া হয়।

এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

দুই মন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্যের উত্তরোত্তর উন্নতির জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর