,

মিম সেঞ্চুরি পেরিয়ে, টয়ার মাত্র এক

news-image

বিনোদন ডেস্ক।। মিম ও টয়া দুজনেই লাক্স তারকা। মিম চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও টয়ায় ঝুলিতে রয়েছে মাত্র একটি সিনেমা। ঈদের এক মাস পর সিনেমা হলে দুজনের সিনেমাই আজ (২০ জুলাই) মুক্তি পেয়েছে। এরমধ্যে সেঞ্চুরি পেরিয়ে গেছে মিম। আর টয়া আটকে আছে একের মধ্যেই।

কলকাতার ‘সুলতান’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন মিম। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ১১৮ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।

অন্যদিকে টয়া অভিনয় করেছেন ‘বেঙ্গলি বিউটি’ নামের একটি সিনেমায়। এই ছবির মাধ্যমে বড় বর্দায় অভিষেক হলো টয়ার। আমেরিকা প্রবাসী নায়ক-পরিচালক রাহসান নূর অভিনয় করেছে টয়ার বিপরীতে।

ছবিটি আজ মুক্তি পেলেও দেখা যাবে শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টারে। জানিয়েছেন ছবির পরিচালক ও অভিনেতা রাহসান নূর। ছবিটিতে সত্তর দশকের এক নারীর চরিত্রে অভিনয় করেছেনে এই অভিনেত্রী।

টয়া-রাহসান ছাড়াও এতে অভিনয় করেছেন সারা আলম , আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

এদিকে ‘সুলতান: দ্য সেভিয়র’-এ মিম ও জিৎ ছাড়াও আরও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকনি রহমান প্রমুখ।এর প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের জিতস ফিল্মস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর