,

প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যা থাকছে

news-image

নিউজ ডেস্ক।। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সঙ্গীতশিল্পী, অভিনয়শিল্পী ও চিত্রশিল্পীদের নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি।আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনাস্থলে শেখ হাসিনার শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত জীবনের নানা পর্যায়ের চিত্র এঁকে প্রদর্শন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। চিত্রপ্রদর্শনীতে প্রধানমন্ত্রীর অর্জন ও সফলতার গল্পও থাকবে। বিকেল ৩টায় সংবর্ধনা মঞ্চে পৌঁছার আগে দেশের উন্নয়ন ও সফলতার গল্প নিয়ে সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পীরা কোরিওগ্রাফি করবেন।

এ ছাড়া সংবর্ধনাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই এবং তাদের দুজনকে নিয়ে লেখা কিংবা সম্পাদিত বইও প্রদর্শিত হবে।

সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্যসংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানার শোভা পাবে। ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তী এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতে হবে বিরাট জমায়েত।

ওই জমায়েতের পরিধি কেমন হবে-জনতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আজকে রাজনীতিতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় এসে উন্নয়ন করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, যা দেশে-বিদেশে সমাদৃত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। সে কারণে এ সংবর্ধনা কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে আমরা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী জাতির জনকের কন্যাকে দিচ্ছি। আর লোক সমাগমের বিষয়টা আপনাদের ক্যমেরাই বলে দেবে।’

প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘আমাদের দলীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। পুরো নগরবাসীর সঙ্গে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দিয়েছেন। বিনিময়ে কিছুই তিনি প্রত্যাশা করেন না। নগরবাসী এদিন কৃতজ্ঞতাস্বরূপ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবে। আমরা চাই, এদিন যেন সুশৃঙ্খলভাবে, যান চলাচল ব্যাহত না করে, পুরো রাজধানীই প্রধানমন্ত্রীর সংবর্ধনাস্থলে পরিণত হয়। আমাদের প্রত্যাশা শিল্পী, রাজনীতিক, বুদ্ধিজীবী তথা সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এটি হবে শিল্পীত সংবর্ধনা।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর