,

রেকর্ড জুটির পর বড় জয় পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক: ইমাম উল হক আর ফখর জামানের রেকর্ড পার্টনারশিপের পর ২৪৪ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তানের। নিজেদের মাটিতে জিম্বাবুয়ে যেন সফরকারী দল।
আজ শুক্রবার বুলাওয়েতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে সফরকারী দলের দুই ওপেনার ইমাম আর ফখরের জুটি থেকে আসে ৩০৪ রান। যা কিনা এক দিনের ক্রিকেটে প্রথম ইনিংসে সবচেয়ে বড় পার্টনারশিপ।

ইমাম করেন ১২২ বলে ১১৩ রান। আরেক ওপেনার ফখর জামান অপরাজিত থেকে ১৫৬ বলে খেলেন ২১০ রানের ইনিংস। এটি ছিল পাকিস্তানের হয়ে কোনও ক্রিকেটারের প্রথম দ্বিশতকের ইনিংস।

দুই নম্বরে ব্যাট করতে আশা আসিফ আলী করেন ২২ বলের ঝড়ো অর্ধশত রান।
নির্ধারিত ৫০ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৯৯ রান।

৪০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা জিম্বাবুয়ে ৪২.৪ ওভারে ১১৫ রান তুলতেই শেষ দশ উইকেট।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ডোনাল্ড তিরিপানো। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন এলটন চিগুম্বুরা।পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাদাব খান। ২ উইকেট করে নেন উসমান খান ও ফাহিম আশরাফ।

ম্যাচ সেরা হন দ্বিশতক হাঁকানো ফখর জামান।সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই বুলাওয়েতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর