,

‘সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না’

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব, মোস্তাফিজ ও রুবেল টেস্ট খেলতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর জ্যামাইকায় পরের টেস্টে ১৬৬ রানে হার। এর মধ্যে আবার অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। কেন এই ভয়াবহ বিপর্যয়?

এই বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে কাটা ছেঁড়া চলছে প্রতিনিয়ত। খোঁজা হচ্ছে পেছনের কারণ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আজ যা বললেন, তা হাঁটে হাঁড়ি ভেঙে দেওয়া মতোই! দলের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার নাকি টেস্ট খেলতে চায় না, সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তাঁরাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’

ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলতে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে বের হয়েছিল। বিসিবি সভাপতির ভাষ্য, রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’

টেস্ট ভালো করতে নতুন দল তৈরি করা ছাড়া আপাতত উপায় দেখছেন না বোর্ড সভাপতি, ‘এখানে মানসিকতা না, টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি টেস্টে একটা আলাদা সেট আপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দুই-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটা করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয় জন তৈরি করতে হবে।’

এ জাতীয় আরও খবর

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ