,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণসংবর্ধনা আগামীকাল

news-image

নিউজ ডেস্ক : কাল সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করে এনেছে দলটি। নেতারা বলছেন, এ সমাবেশ থেকেই আগামী নির্বাচনের পরকিল্পনা ও দিক নির্দেশনা দেবেন দলের প্রধান।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ও আসানসোলে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট অর্জন। এতসব স্বীকৃতির জন্যই প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে। মূল আয়োজনের মঞ্চ করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক। সবাইকে আমন্ত্রণ জানিয়ে সারাদেশে সাঁটানো হয়েছে পোস্টার।

নেতারা জানালেন, সংবর্ধনায় জাতীয় নির্বাচনের পরিকল্পনার কথা বলবেন প্রধানমন্ত্রী।

এই আয়োজনে চিত্রশিল্পী হাশেম খানের পরিচালনায় থাকছে প্রধানমন্ত্রীর ওপর চিত্র প্রদর্শনী। থাকছে শেখ হাসিনা রচিত বইয়ের স্টলও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর