,

আসছে উড়ন্ত ট্রেন!

news-image

অনলাইন ডেস্ক : আকাশে ট্রেন উড়ে যাচ্ছে। থামছে এক স্টেশনের পর আর এক স্টেশনে। ট্রেনের পরিচিত সেই হুইসেলও বাজানো হচ্ছে। এগুলো সব অবাস্তব কল্পনা মনে হতেই পারে। কিন্তু এমন বিস্ময়কর ‘উড়ন্ত ট্রেনে’র ধারণা দিয়েছেন এক ইঞ্জিনিয়ার।

রাশিয়ান প্রকৌশলী দাহির সিমেনভ এ বিস্ময়কর ‘উড়ন্ত ট্রেনে’র ডিজাইন করেছেন। তার ডিজাইন অনুযায়ী একটি ভিডিও ছেড়েছেন এ প্রকৌশলী। দাহির আশা করেন, তার ডিজাইনের ট্রেনটি আকাশে উড়তে পারবে। এ ট্রেনের গতিও হবে অনেক বেশি। তবে অ্যারোপ্লেনের গতির থেকে ‘উড়ন্ত ট্রেনে’র গতি হবে কম।

‘উড়ন্ত ট্রেনে’র কম্পিউটার অ্যানিমেটেড ভিডিওতে বেশ কয়েকটি ভার্সন দেখানো হয়েছে। প্রত্যেক ভার্সনের ট্রেনের যাত্রী ধারণক্ষমতা কয়েকশ। ‘উড়ন্ত ট্রেনে’র পাখাগুলো উল্টিয়ে সমতল হতে পারবে। আর ট্রেনটি চলবে বিদ্যুতের সাহায্যে। একটি দণ্ডের সঙ্গে যুক্ত থাকবে। এ দণ্ডটি রেললাইনের সঙ্গে সংযোগ ঘটাবে। দণ্ডটি রেললাইনের ওপর দিয়ে চলমান থাকবে।

দাহির বলছেন, ‘উড়ন্ত ট্রেন’ প্রচলিত ট্রেনের বিকল্প হিসেবে তৈরি করা হবে। এমনকি প্রচলিত ট্রেনের গতির থেকেও এ ট্রেনের গতি হবে অনেক বেশি। যদিও প্লেনের গতি থেকে ‘উড়ন্ত ট্রেনে’র গতি কম হবে। পৃথিবীর সর্বোচ্চ গতির ট্রেনটি ঘণ্টায় ৩০০ মাইলের কাছাকাছি চলে। কিন্তু দাহিরের প্রস্তাবিত ‘উড়ন্ত ট্রেনটি’র গতি হবে ঘণ্টায় ৪০০ মাইল।

দাহির সিমেনভ তার ‘উড়ন্ত ট্রেনে’র ডিজাইন নিয়ে খুবই আশাবাদী। তিনি এটি নিয়ে কাজও শুরু করেছেন। এখন তিনি খোঁজ করছেন বিনিয়োগকারীর। দাহির সিমেনভ অবশ্য এর আগেও বিস্ময়কর কিছু যানবাহন ও প্রযুক্তি ধারণা দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর