,

তিমির মতো উড়োজাহাজ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমেই দৃষ্টি কাড়বে উড়োজাহাজের বিশাল আকার। একটু ধাতস্থ হয়ে আসার পর ভালোভাবে তাকালেই বোঝা যাবে, উড়োজাহাজের সামনের অংশটি ঠিক তিমির মাথার মতো। শুধু তা–ই নয়, তিমির চোখও দেখা গেছে উড়োজাহাজটিতে! আছে হাসিও।

সিএনবিসির খবরে বলা হয়েছে, তিমির আদলে এই উড়োজাহাজটি নির্মাণ করেছে বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। এর আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে এয়ারবাস বেলুগা এক্সএল। উড়োজাহাজটির আরেক নাম বেলুগা হোয়েল। প্রায় ২০ হাজার মানুষের ভোটে উড়োজাহাজের এ নকশা অনুমোদন করে এয়ারবাস কোম্পানি।

এয়ারবাস কোম্পানির তরফে জানানো হয়েছে, সম্প্রতি বেলুগা এক্সএলের প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টা ১১ মিনিট সময় স্থায়ী ছিল সেই ফ্লাইট।

বেলুগা এক্সএল উড়োজাহাজ দিয়ে মোট ৬০০ ঘণ্টা সময়ের ফ্লাইট পরিচালনা করতে হবে। এ জন্য সময় লাগবে ১০ মাস। এরপর এটিকে চূড়ান্ত সনদ দেওয়া হবে। ২০১৯ সালের শেষ দিকে এই উড়োজাহাজের বাণিজ্যিক ব্যবহার শুরু হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর