,

হস্তমৈথুন দৃশ্য নিয়ে লোকজন কথা বলছে, এটাই কিয়ারার প্রাপ্তি

news-image

ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে প্রথম নজর কাড়েন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও তেমন সাড়া জাগাতে পারেননি নায়িকা।

অবশেষে ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এ করণ জোহরের নির্দেশনায় অভিনয় করে আবারও আলোচনায় এলেন তিনি। এই স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে কিয়ারা ‘হস্তমৈথুন’ দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন। সম্প্রতি তিনি জানালেন, এই দৃশ্যে অভিনয় করতে কোনো আপত্তি ছিল না কিয়ারার।

পর্দায় যখন কিয়ারার ‘হস্তমৈথুন’ দৃশ্য দেখানো হচ্ছিল, তখন নেপথ্যে বাজানো হচ্ছিল লতা মুঙ্গেশকরের ‘কাভি খুশি কাভি গাম’ গানটি। এই গানের কারণেও সমালোচিত হয় সিনেমার দৃশ্যটি। লতার পরিবার বিষয়টি নিয়ে আপত্তি জানালে বিতর্কের ঝড় ওঠে। তবে এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন কিয়ারা। তার মতে, তার অভিনীত দৃশ্যটি নিয়ে এখন লোকজন প্রকাশ্যে কথা বলছেন, এটিই তার প্রাপ্তি।

কিয়ারা বলেন, ‘দৃশ্যটিতে অভিনয় করা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। তখনো ভাবিনি পরবর্তীতে কী হবে। তাই সাবলীল ছিলাম। কিছু দর্শক দৃশ্যটির প্রশংসা করেছেন, কিছু দর্শক সমালোচনা করেছেন। বিতর্কের মধ্যে দিয়ে হলেও মানুষ হস্তমৈথুনের মতো স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়, যা যুগ যুগ ধরে লজ্জার কারণে চেপে রেখেছিলেন, সেটা নিয়ে অবশেষে প্রকাশ্যে কথা বলছেন—আমি এটাতেই আনন্দিত।’

সূত্র: ইন্ডিয়া টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর