,

সুখী স্বামী-স্ত্রীর রোমান্টিক নাচ ভাইরাল (ভিডিও)

news-image

অনেক দম্পতিই সবসময় একে অপরকে সময় দিতে পারেন না। মূলত কাজের ব্যস্ততার কারণেই তাদের ভেতর এ দূরত্ব তৈরি হয়। তার মানে এই নয় যে, তাদের ভেতর প্রেমের সমাধি হয়েছে। একে অপরের প্রতি ভালোবাসা থাকলে সে দূরত্ব যে মুহূর্তেই দূর হয়ে যায় তেমনই একটি ভিডিও নেট দুনিয়ায় হয়েছে ভাইরাল।

ওই ভিডিওটিতে দেখা যায়, এক দম্পতি মনের আনন্দে নিজেদের ঘরে নাচছেন। এ সময় দেখা যায়, তাদের ঘিরে ঘোরাফেরা করছে তাদের সন্তান। সোশ্যাল মিডিয়ায় এ দম্পতির ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তাদের ‘পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

লক্ষণীয় বিষয় হলো, ওই দম্পতির ঘরটি মাটির। আসবাব বলতে কিছু নেই। কিন্তু তাদের ভেতর বিরাজ করছে আনন্দ, খুশির জোয়ার। সুখ যে অর্থকড়িতে নয়, ধন-সম্পদে নয়, একে অপরের ভালোবাসায়, তাদের ভিডিওটি আরেকবার সেটিই প্রমাণ করল যেন।বার্তা সংস্থা এনডিটিভিতে উল্লেখ করা হয়, ওই দম্পতি ভারতের ছত্তিশগড় নিবাসী। যদিও তাদের আবাসস্থলের বিষয়টি নিশ্চিত নয় বলে বার্তা সংস্থা উল্লেখ করেছে।

ভিডিওটিতে ওই দম্পতি হিন্দি গান ‘হাম তুমকো নিগাহ মে ইসতারা চুপহা লেঙ্গে’র সঙ্গে পারফরম্যান্স করছিলেন। তাদের ধারণকৃত ৪ মিনিটের ওই ভিডিওটি লাইক দিয়েছেন দুই লাখ ৮৪ হাজার মানুষ, দুই হাজারের অধিক কমেন্টস এবং দুই লাখের মতো শেয়ার হয়েছে। ভিডিওটি মোবাইল অ্যাপ হোয়াটসআপেও ব্যাপক ভাইরাল হয়েছে।একজন ওই ভিডিওর কমেন্টে লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। সৃষ্টিকর্তা যেন তাদের এভাবেই একে অপরের প্রতি খুশি রাখেন।’আরেকজন লিখেছেন, ‘তাদের রিয়েলিটি শোতে যাওয়া উচিত।’এ ছাড়াও অনেকে তাদের সুখী-সমৃদ্ধ জীবন কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর