,

সিনেমার দৃশ্য পর্নো ভিডিও হিসেবে ভাইরাল, চটেছেন অভিনেত্রী

news-image

চলচ্চিত্রের একটি যৌনদৃশ্য পর্নো ভিডিও হিসেবে ভাইরাল হওয়ার পর বেজায় চটেছেন ভারতীয় অভিনেত্রী রাজশ্রী দেশাপাণ্ডে। পর্নো ভিডিও হিসেবে তার অভিনীত দৃশ্য ভাইরাল হওয়ার ব্যাপারে অত্যন্ত বিরক্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেকরেড গেমসের ৩০ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই দৃশ্যে এক গ্যাংস্টারের সঙ্গে রাজশ্রীর যৌন মিলন দেখানো হয়েছে।

অভিনেত্রী রাজশ্রী বলেন, কোনোকিছু শেয়ার করার আগে মানুষের উচিত একটু যত্নবান হওয়া। জানা গেছে, ওই চলচ্চিত্রে বলিউডের অনেক নামধারী তারকাও অভিনয় করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে রাজশ্রীকে পর্নোস্টার হিসেবে চিহ্নিতও করেছেন। কেউ কেউ রাজশ্রীকে উদ্দেশ্য করে লজ্জিত হওয়ার পরামর্শ দিয়েছেন। রাজশ্রী বিবিসিকে এ ব্যাপারে বলেন, আমি কেন লজ্জিত হবো? আমি কেবল আমার চরিত্র ফুটিয়ে তুলেছি। কাহিনীর প্রয়োজনে সেই দৃশ্যটি অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরো বলেন, আমি যা করেছি তা ঠিক করেছি। আমি ভুল কিছু তো করিনি। বরং কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে সবার যত্নবান হওয়া দরকার। প্রযুক্তি অনেকটা অস্ত্রের মতো। সুতরাং সেটা বুঝেশুনে ব্যবহার করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর