,

স্বামীর হাতে বান্ধবীর ট্যাটু, রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী

news-image

বিয়ের পর কেটেছে মাত্র পাঁচদিন। প্রেমে হাবুডুবু খাচ্ছে তখনও স্বামী-স্ত্রী দুজনেই। কিন্তু আচমকাই তাল কাটল। স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়ার পথে হাতে লুকনো বান্ধবীর ট্যাটু নজরে পড়ে ২২ বছরের তরুণীর। ভরা রাস্তায় ফেলে তখনই স্বামীকে উত্তম-মধ্যম দেন তিনি।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোরের সাইবাবা কলোনি বাসস্টপে সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। কথা বলার ফাঁকে হঠাত্‍ই হাতে লুকনো ট্যাটুটি নজরে পড়ে তাঁর। জেরা করে তখনই জেনে নেন যে ওটি ২০ বছরের ওই তরুণের বান্ধাবীর নাম। বিয়ের পরই এ ভাবে বিশ্বাসভঙ্গ হওয়ায় মাথার ঠিক রাখতে পারেননি তিনি। বাসস্ট্যান্ডে ফেলে স্বামীকে বহু লোকের চোখের সামনে পেটাতে শুরু করেন তিনি। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্ত্রীর হাত এড়িয়ে কোথাও যেতে পারেননি ওই তরুণ।

আশেপাসে উপস্থিত অনেকেই এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে শুরু করে দেন। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেই ভিডিও। পরে কয়েকজন মিলে যুবক-যবুতীকে সাইবাবা কলোনি পুলিশ স্টেশনে নিয়ে যায়। জানা গেছে, এটা ওই মহিলার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীক সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সন্তানকে নিয়ে বাবা-মার সঙ্গে থাকছিলেন তিনি। এই যুবকের সঙ্গে পরে তাঁর পরিচয় ও ভালোবাসা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর