,

ভুয়া পোস্ট যেভাবে শনাক্ত করবে ফেসবুক

news-image

এক নতুন নীতিতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির প্রধান কার্যালয়ে বুধবার সংস্থাটির এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

ওই মুখপাত্র জানিয়েছেন- ফেসবুকে উসকানিমূলক, আপত্তিকর, বিতর্কিত এবং ভুয়া পোস্ট দিলে- তা নিজে থেকেই সরিয়ে বা মুছে দেয়া হবে।

কীভাবে সেগুলো শনাক্ত করবে ফেসবুক? এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব চিহ্নিত করতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থাসহ নানা স্তরের লোকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করা হচ্ছে। সারা বিশ্বেই নেটওয়ার্ক আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিজেদের নজরদারি পদ্ধতিও আরও জোরদার করা হচ্ছে।

সংস্থার ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আমরা একটি নীতি পরিবর্তনের দিকে যাচ্ছি। এই পদ্ধতিতে ভার্চুয়াল দুনিয়ায় ছড়ানো বিদ্বেষ, হিংসা, গুজব এবং ভুল তথ্যে বাস্তব জগতে উত্তেজনা বা হিংসা ছড়াতে পারে এমন পোস্ট সরিয়ে দেয়া হবে। ফলে পোস্টের মালিক বা অন্য কেউ সেগুলো আর দেখতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর