,

ক্রিকেট অধিনায়কের গলিত লাশ উদ্ধার

news-image

১০ দিন আগে বন্ধুদের সঙ্গে চড়ুইভাতি করতে গিয়ে নিখোঁজ হন তরুণ ক্রিকেটার বাপ্পা সাহা। সেখানে তাকে নেশা করিয়ে গুম করে ফেলা হয়। দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বাপ্পা সাহা ভারতের জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের অধিনায়ক। শুক্রবার মূর্তি নদীর সেতুর খুঁটির নিচ থেকে তার দেহ উদ্ধার হয়। ১০ দিনে তার দেহে পচন ধরেছে।

উদ্ধারের সময় তার শরীরে অন্তর্বাস ছাড়া কোনো পোশাক ছিল না। খরস্রোতা নদীতে বাপ্পা যেখানে নিখোঁজ হয়েছিলেন দেহ মিলেছে সেই জায়গা থেকে স্রোতের উলটো দিকে। ফলে তাকে হত্যার অভিযোগ বিশ্বাসযোগ্য হয়েছে পুলিশের কাছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, মদ খাইয়ে গুম করে দেয়া হয় বাপ্পাকে। বাপ্পা অন্তর্ধান রহস্যের উপযুক্ত তদন্ত দাবি করে জেলা ক্রীড়া সংস্থাও। জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর