,

ফেসবুক প্রেমিকের টানে ভারতে বাংলাদেশি ধনীর দুলালী!

news-image

ফেসবুক বন্ধুর জন্য দেড় হাজার মাইল পাড়ি দিয়েছে বাংলাদেশি মেয়েটি। নাম তার আয়েশা (ছদ্ম নাম) ছুটে গেছে ভারতের আহমেদাবাদে। দেখা করবে ফেসবুকে খাতির হওয়া পরেশের সঙ্গে। সাত বছরের খাতির। এবার ছেলেটিকে সে জীবনসঙ্গী করতে চায়। তাতে হিন্দুয়ানি জীবনেও প্রস্তুত। আর খেতে যদি হয় ননভেজ তাতেও আপত্তি নেই।

তবে পরেশের সঙ্গে এখনো দেখা মেলেনি বাংলাদেশি মেয়েটির। টাইমস অব ইন্ডিয়া খবরটি দিয়ে বলেছে, মেয়েটি আহমেদাবাদে একটি ক্যাম্প গেড়ে বসেছে, পরেশের খোঁজে। পত্রিকাটিকে আয়েশা বলেছে, বাংলাদেশে সে ধনীর দুলালী।

তবে এই গল্পের টুইস্ট অন্য খানে। আয়েশা নাকি ২০১৫ সালে একবার গিয়েছিলেন আহমেদাবাদ। সেখানে তিনি পরেশের বাড়িতে পনের দিন কাটিয়েও এসেছেন।

সেবার দুজনের ঝগড়া হলে আয়েশা ফিরে আসেন দেশে। সেবারের মামলা পুলিশ অব্দি গড়িয়েছিল। এমনকি পরেশের বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ এনেছিলেন আয়েশা। এর পর থেকেই পরেশের কোনও পাত্তা ছিলো না।

২০১৮ সালে এসে আবার তাদের যোগাযোগ হয় ফেসবুকে। এবার আয়েশা ফের প্রেমে পড়েছেন। আর পরেশও তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন ফেসবুকের কথপোকথনে। সে প্রতিশ্রুতিতে আহমেদাবাদ পৌঁছে পুলিশে করা অভিযোগটিও তুলে নিয়েছেন আয়েশা। কিন্তু এই ফাঁকে পরেশ ফের লাপাত্তা। ফেসবুকেও আয়েশাকে ব্লক করে রেখেছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিন কয়েকে দু’বার আত্মহত্যার চেষ্টাও চালিয়েছেন বাংলাদেশি মেয়েটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর