,

শারীরিক মিলন কমাবে ব্যথা!

news-image

অনলাইন ডেস্ক: মাথাব্যথা কিংবা শরীরের অন্যত্র ব্যথা হলে অনেকেই না বুঝে পেইনকিলার সেবন করে থাকেন। এতে অহেতুক ওষুধ নেওয়াতে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া ঝুঁকিও কয়েকগুণ বেড়ে যায়। শরীরের ব্যথা কমাতে বরং যৌন সম্পর্কই শ্রেয় বলে মন্তব্য করেছেন আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার।

সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রেইশার জানান, অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। এমনকি জয়েন্টের ব্যথাও কমে যায়।

তার মতে, মিলনের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ড্রোফিন নিঃসৃত হয়। শরীর থেকে বেশি মাত্রায় এন্ড্রোফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথাব্যাথা থেকে রেহাই পাওয়া যায়। শুধু মাথাই নয় শরীরের বিভিন্ন অংশের ব্যথাও যৌন মিলনে দূর হয় বলে দাবি করেন তিনি।

এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরামর্শ দেন, শরীরে বেশ কিছুদিন ধরে কোনো ব্যথা দেখা দিলে পেইন কিলার না খেয়ে নিয়মিত যৌন মিলনের অভ্যাস গড়ে তোলাই শ্রেয়।
লরেনের বলেন, ‘যৌনতার উত্তেজনায়, সাময়িক হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয়। এই কারণে, ব্যথার বোধ খানিকটা দূর হয়।’ তবে প্রচণ্ড মাথা ব্যথার ক্ষেত্রে এই মতবাদ কার্যকরী নয় বলে আরও জানিয়েছেন এই বিশেষজ্ঞ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর