,

সোনায় গরমিল: গভর্নরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনার বিষয়ে শুল্ক গোয়েন্দাদের গোপনীয় প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হওয়া ও বিভিন্ন মহলের বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টির দ্রুত সমাধানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গণভবনে তলব করে এ নির্দেশ দিয়েছেন তিনি। তথ্য সংশ্লিষ্ট সূত্রের। তবে এ বৈঠকে এনবিআর এর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। গণ্যমাধ্যমে এনবিআর সদস্য উপস্থিত ছিলেন বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এনবিআর এর সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালিপদ হালদার বলেন, আমি সকাল থেকে এনবিআর কার্যালয়ে অফিস করছি। সন্ধ্যা পর্যন্ত অফিসে ছিলাম। এনবিআর এর কোনো সদস্যও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাননি বলে তিনি জানান।

সূত্র জানান, বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনার হিসাব ও ওজনে গরমিল নিয়ে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া প্রতিবেদন নিয়ে বিভিন্ন গণমাধ্যম সমালোচনামূলক সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিষয়টির দ্রুত সমাধানে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে গণভবনে তলব করেন। সকাল ১১টার দিকে এ বৈঠক শুরু হয়ে আধাঘণ্টাব্যাপিহয়। সূত্র আরও জানায়, বৈঠকে গর্ভণরের বক্তব্য শোনেন এবং এই বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা মিডিয়ার সামনে তুলে ধরার নির্দেশ দেন। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনার ওজনে ও পরিমাণে গরমিলের অভিযোগ এনে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া একটি গোপন প্রতিবেদন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর