,

স্বামীর যৌনাঙ্গ কাটার জন্য লোক ভাড়া করেন স্ত্রী, এরপর…

news-image

একাধিক মহিলার সঙ্গেই সম্পর্ক ছিল স্বামীর। আর তাই স্বামীর যৌনাঙ্গ কেটে নেওয়ার জন্য দু’জন ভাড়াটে খুনিকে নিয়োগ করে স্ত্রী। প্রত্যেককে দশ হাজার করে টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু, সেই ভাড়াটে খুনিরা খু্নই করে ফেলে ৫৫ বছরের শাফাতুল্লাহ খান নামের ওই চিকিৎসককে।

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে মঙ্গলবার (১০ জুলাই) এ ঘটনা ঘটে। পরে শনিবার পুলিশ নিহত চিকিৎসকের স্ত্রী আয়েশাকে গ্রেফতার করেছে। জেরায় নিজের দোষও স্বীকার করেছেন তিনি।

নিহত শাফাতুল্লাহর এক প্রতিবেশি জানান, গত মঙ্গলবার রাতে নিজের বাড়িতে খুন হন ৫৫ বছরের চিকিৎসক শাফাতুল্লাহ খান। শাফাতুল্লাহের শরীরে একাধিক বার ছুরির আঘাত দেখতে পান তদন্তকারীরা। আঘাতের চিহ্ন ছিল বুক, গলা, কবজিতে। একই সঙ্গে কাটা ছিল চিকিৎসকের যৌনাঙ্গও। ঘরের জিনিস পত্র ছিল তছনছ করা। তদন্তকারীদের যাতে বিষয়টি দেখে মনে হয় চুরির কারণেই খুন করা হয়েছে।

আয়েশার অভিযোগ, একাধিক মহিলার সঙ্গেই সম্পর্ক ছিল তাঁর স্বামীর। এমনকী, চাকরি দেওয়ার নাম করে শাফাতুল্লাহ বেশ কয়েক জন মহিলাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর