,

বোনের সংসার বাঁচাতেই দুলাভাইয়ের সঙ্গে হোটেলে, অতঃপর…

news-image

অবৈধ সম্পর্ক, যৌনতা যেন সমাজে দিন দিন ব্যাপক হারে বেড়ে চলেছে। কোনভাবেই যেন সুরক্ষিত করা যাচ্ছে না মেয়েদের। কোন সম্পরকই যেন এখন বাঁধা হতে পারছে না নিকৃষ্ট এই কাজ থেকে।

হোটেলে এনে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় শ্যালিকাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন দুলাভাই সুমন। গত সোমবার রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল কক্ষে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাুব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

এমরানুল হাসান বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক আসামি সুমন। বৃষ্টি মহাখালী সাততলা বস্তিতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

‘২০১০ সালে ভিকটিম বৃষ্টির মেজো বোন হাসনার সঙ্গে তার বিয়ে হয়। গত তিন চার বছর ধরে তিনি তার শ্যালিকাকে উত্যক্ত করতেন এবং এক পর্যায়ে সেটা অনৈতিক সম্পর্কে গড়ায়। পরে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তির চেষ্টা করা হয় এবং বোনের সংসার বাঁচাতে ভিকটিম বৃষ্টি ধীরে ধীরে সুমনের কাছ থেকে দূরে সরে আসতে থাকেন। এ ঘটনা সুমনের মনে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করে। এরপর গত ১৬ জুলাই নিজেদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করতে সুমন বৃষ্টিকে নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রাজধানীর মগবাজারের বৈকালী আবাসিক হোটেলে ৪০৭ নম্বর রুমে ওঠেন।’

‘এসময় সুমন বৃষ্টির সঙ্গে জোরপূর্বক দৈহিক সম্পর্ক করতে চান। বৃষ্টি এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় সুমন বৃষ্টির ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে করে তাকে হত্যা করেন। বিষয়টি ভিন্ন দিকে নিতে ওড়নার এক অংশ গলায় পেঁচিয়ে অন্য অংশ দাঁত দিয়ে কেটে হোটেল রুমের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে নাস্তা আনার কথা বলে এক ঘণ্টা পর রুমে ফিরে আসেন।’

‘এসময় সুমন হোটেলের লোকজনকে বলেন, প্রিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে হোটেলের লোকজন এলে সুমন নিজেই ঝুলন্ত অবস্থায় প্রিয়াকে ওপর থেকে নামিয়ে মাথায় পানি দিতে থাকেন। একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।’

পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠায়। ওই দিনই সুমনকে প্রধান আসামি করে বৃষ্টির বাবা মো. আনোয়ার হোসেন রমনা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মঙ্গলবার মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন গ্রেফতার করেছে র্যামব

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর