,

বিশ্বকাপের দুঃখ ভুলতে…

news-image

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি দলের সেরা তারকা লিওলেন মেসিও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে লজ্জাজনকভাবে বিদায় নেয় সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেষ ষোলোতে হেরে দেশে ফিরে যায় আর্জেন্টিনা ফুটবল দল। তবে সতীর্থদের সঙ্গে নিজের দেশে যাননি লিওনেল মেসি। বরং এলএম টেন বিমানে ওঠেন বার্সেলোনার উদ্দেশে।

এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি মেসির। গোটা ফুটবল দুনিয়ার সমর্থকরাও তখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। বিশ্বকাপের উত্তেজনা শেষ হয়েছে গত রবিবার। ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স।

বিশ্বকাপ শেষে আবারও শুরু হচ্ছে ক্লাব ফুটবলের উত্তেজনা। আগামী মাস থেকেই যে শুরু হবে লিগের লড়াই। এর মধ্যেই দেখা মিলল মেসির। বুধবার স্বপরিবারে স্পেনের বেলারিক দ্বীপপুঞ্জে অবকাশ যাপনে দেখা গেল বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে। হয়তো বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে ফেরার জ্বালানি পাবার আশাতেই ক্লাব ফুটবল শুরুর আগের এই সময়টাকে কাজে লাগাতে চান এলএম টেন।

স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে ফোরমেন্টারা ইয়াটে দারুণ সময় পার করেছেন ৩১ বছর বয়সী লিওনেল মেসি। এ সময় তার কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন।

আগামী মাস থেকেই শুরু হবে স্প্যানিশ লা লিগার লড়াই। মৌসুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যাকে লিওনেল মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। সিআর সেভেন লা লিগা ছাড়ায় মেসিই এখন স্প্যানিশ লিগের অন্যতম বড় আকর্ষণ।

সূত্র : মেইল অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর