,

মেয়ে সারার সঙ্গে মদ্যপানও করেন সাইফ!

news-image

দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর খান ও ১৯ মাস বয়সী পুত্র তৈমুর আলি খানের সঙ্গে সুখেই সংসার কাটাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। কিন্তু তাই বলে প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খানের সঙ্গে সম্পর্ক তো অস্বীকার করার উপায় নেই।

এদিকে সারাও খুব শিগগিরই বলিউড অভিষেক করতে যাচ্ছেন। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনার সঙ্গে সংসার করার পরও প্রথম পক্ষের সন্তান সারার সঙ্গে নিজের সম্পর্ক কেমন, তা খোলাসা করলেন সাইফ স্বয়ং।

এক সাক্ষাৎকারে সাইফ আলি খান জানান, তার যখন বেশ কম বয়স, সেই সময় সারার জন্ম হয়। আর তাই সারার সঙ্গে তার সম্পর্কটা একেবারে বন্ধুর মতো। বাবা-মেয়ের চেয়ে সারার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বের। এমনকি সারা ও সাইফ একসঙ্গে মদ্যপান করেন বলেও জানান সাইফ আলি খান।

তবে শুধু সাইফ নন, সারার সঙ্গে কারিনা কাপুর খানের সম্পর্কও বেশ ভালো। সাইফের সঙ্গে কারিনার বিয়ের পর থেকে মাঝে মধ্যেই সারা এবং সাইফ পুত্র ইব্রাহিমকে ঘুরতে দেখা যায় কারিনার সঙ্গে। এ ছাড়াও বলিউডে অভিষেকের আগে নিজের মেকআপ আর্টিস্ট পম্পিকেও সারার দায়িত্ব দেন কারিনা। তাকে যেভাবে তৈরি করেছেন পম্পি, সেই একইভাবে যাতে সারাকেও মেকওভার দেওয়া হয়, সে বিষয়েও নির্দেশ দেন কারিনা।

সূত্র: পিঙ্কভিলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর