,

এইচএসসিতে ফেল, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা!

news-image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

১৯ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লুৎফর রহমান (১৮) সনগাঁও গ্রামের বাসিন্দা ও বালিয়াডাঙ্গী সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র।

মৃতের পরিবারের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম জানান, এইচএসসির ফলাফলে অকৃতকার্য হওয়ায় দুপুরে ইঁদুর মারার ট্যাবলেট খায় লুৎফর। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লুৎফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লিমন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিতে বলেন। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার পথে লুৎফরের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর