,

পুলিশের সহযোগিতায় ১৩ বছর পর বাড়ি ফিরলেন শাজাহান

news-image

বেনাপোল প্রতিনিধি : বাড়ি থেকে হারিয়ে যাওয়ার তের বছর পর শাজাহান (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানা পুলিশ শাজাহানকে তার পরিবারের হাতে তুলে দেয়।

এর আগে গত ১৩ জুলাই সকালে স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারত থেকে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। কিন্তু তার সঠিক ঠিকানা না থাকায় এতদিন বাড়িতে যেতে পারেনি। শাহাজান রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মফিজ উদ্দিন বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শাজাহান নিজের অজান্তে ১৩ বছর আগে ভারত সীমান্তে ঢুকে পড়েন। এ সময় সীমান্তরক্ষী বিএসএফ তাকে আটক করে জঙ্গি ভেবে জেলে পাঠায়। বাড়ির সবাই জানত এতোদিনে তিনি মারা গেছেন। ৫ দিন আগে ভারত থেকে স্বদেশ প্রত্যাবর্তনে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি অগোছালোভাবে ২/১ টি কথা বলতে পারেন। কিন্তু তা বাড়ি পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। এছাড়া কাগজপত্রেও তার ঠিকানা সঠিক ছিল না।

তিনি আরও বলেন, অবশেষে তার চুল, দাঁড়ি কাটিয়ে বিভিন্ন থানাতে ছবি পাঠানো হয়। পরে অনেক চেষ্টায় তার পরিচয় শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর