,

আরও কমলো স্বর্ণের দাম

news-image

ডেস্ক রিপোর্ট : দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এবার সনাতনী স্বর্ণ বাদে বাকি সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে কমানো হয়েছে।

বৃহস্পতিবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর কথা জানানো হয়। এ নিয়ে গত তিন মাসের ব্যবধানে তিন দফায় স্বর্ণের দর কমানো হলো। ধারাবাহিক এ দর হ্রাসের আগে পর পর তিন দফায় বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। সে সময় স্বর্ণের দাম সর্বোচ্চ ৫২ হাজার টাকা পর্যন্ত ওঠে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের নতুন দর শুক্রবার থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৪৯ হাজার ৮০৫ টাকা থেকে কমিয়ে ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৪৭ হাজার ৫৩০ টাকা থেকে কমিয়ে ৪৬ হাজার ৩৬৪ টাকা এবং ১৮ ক্যারেট মানের স্বর্ণের দাম ৪২ হাজার ৪৫৬ টাকা থেকে কমিয়ে ৪১ হাজার ২৯০ টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে সনাতনী স্বর্ণের দাম ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত ২০ জুন ২২, ২১ ও ১৮ ক্যারেট মানের স্বর্ণের দাম কমানো হলেও সনাতনী স্বর্ণের দাম এক হাজার টাকার মতো বাড়ানো হয়েছিল।

এদিকে সনাতনী স্বর্ণের মতো রূপার দরেও এবার কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে প্রতি ভরি রূপা আগের মতো ১ হাজার ৫০ টাকাতেই বিক্রি হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দরে স্বর্ণ ও রূপার অলঙ্কার বিক্রি করতে দেশের সব স্বর্ণ ব্যবসায়ীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর