,

বুবলির পরিবারে আনন্দের বন্যা

news-image

খুশির সংবাদ পেলেন হালের আলোচিত নায়িকা শবনম বুবলি। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জানালেনও। সদ্য ঘোষিত এইচএসসি ফলাফলে জিপিএ ৫ পেয়েছেন বুবলির ছোট ভাই। এ নিয়ে তার পরিবারে বইছে আনন্দের বন্যা।

বুবলী জানান, ছোট ভাইয়ের জন্য বেশ গর্ব অনুভব করছেন তিনি। অবশ্য বুবলী নিজেও একজন মেধাবী ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন এ অভিনেত্রী।

ছোট ভাইয়ের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করে বুবলী আরো বলেন, ‘প্লিজ আমার ছোট ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন।’ যদিও বুবলী তার ভাইয়ের নাম কিংবা কোনো ছবিও প্রকাশ করেননি। শুধুমাত্র খবরটা শুনিয়েছেন।

উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে শবনম বুবলির পর্দা অভিষক হয় ২০১৬ সালে। এর আগে একটি চ্যানেলের নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন বুবলী। এই নায়িকাকে শুধুমাত্র শাকিবের বিপরীতেই দেখা গেছে। তিন ঈদে তাদের ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সর্বশেষ ঈদে মুক্তি পায় ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘সুপারহিরো’। শুটিং ফ্লোরে আছে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে— এমনটা জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সূত্রে। এছাড়া ‘প্রিয়তমা’সহ একাধিক প্রজেক্ট রয়েছে বুবলীর হাতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর