,

সুশান্তকে নিয়ে দুই নায়িকার কাড়াকাড়ি

news-image

বলিউড নায়িকাদের বন্ধুত্ব অনেকটাই নীড়হারা পাখির মতো। আজ আছে তো কাল নেই। কখনো কখনো কারো বন্ধুত্বের খবর শোনা গেলেও সেটি ভেঙে যায় দ্রুতই। সব সময়ই যেন নায়িকাদের একে অপরের সঙ্গে কোনো না কোনো টানাপোড়েন লেগেই থাকে। এবার সেই তালিকায় যোগ হল কৃতি শ্যানন এবং শ্রদ্ধা কাপুরের নাম।

বলিউড সূত্রে জানা যায়, ‘কলেজ ড্রামা’ নামে একটি সিনেমার জন্য সুশান্ত সিং রাজপুতের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে ঠিক করা হয়। কিন্তু সুশান্তের বিপরীতে শ্রদ্ধার নাম শুনেই খেপে যান কৃতি শ্যানন।

বিষয়টি নিয়ে তিনি যে একেবারেই খুশি নন, তাও একাধিকবার স্পষ্ট করেছেন সুশান্তের সামনে। কৃতির এমন কাণ্ডে শ্রদ্ধাও বেশ বিরক্ত। প্রসঙ্গত, ‘রাবতা’-র স্ক্রিন শেয়ারের পর থেকেই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়ান কৃতি শ্যানন।

এদিকে ‘বাত্তি গুল মিটার চালু’-তে এই মুহূর্তে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। এই সিনেমায় শ্রদ্ধার বিপরীতে রয়েছেন শহিদ কাপুর। সিনেমার শুটিংও প্রায় শেষের দিকে। কিন্তু, কবে শহিদ কাপুর এবং শ্রদ্ধা কাপুরের এই সিনেমা মুক্তি পাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

অন্যদিকে, অধুনার সঙ্গে বিচ্ছেদের পর ফারহান আখতার নাকি শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বেশ কিছুদিন ধরে শোনা যায় এমন গুঞ্জনও। এমনকি, শ্রদ্ধার সঙ্গে ফারহানের সম্পর্ক নিয়ে বেশ অখুশিও ছিলেন শক্তি কাপুর। ফলে তিনি মেয়েকে নাকি বার বার এ বিষয়ে সাবধান করে দেন। যা নিয়ে এক সময় সরগরম হয়ে ওঠে বলিউড পাড়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর