,

পেছালো শাকিব-শ্রাবন্তীর ছবির মুক্তি

news-image

বিনোদন প্রতিবেদক: সাফটা চুক্তির ভিত্তিতে ২০ জুলাই বাংলাদেশে শাকিব খান-শ্রাবন্তী-পায়েল সরকার অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। সরে দাঁড়ালো ছবিটি। ২০ জুলাই এর পরিবর্তে এই ছবিটির আগামী ২৭ জুলাই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান।

‘ভাইজান এলো রে’ বাংলাদেশে আমদানি করে মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। বিনিময়ে ওপারের জন্য থাকছে ‘দুলাভাই জিন্দাবাদ’।

এন ইউ আহমেদ ট্রেডার্স এর এক কর্মকর্তা জানান, ২০ জুলাই (শুক্রবার) মুক্তি পাচ্ছে না ‘ভাইজান এলো রে। প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ না পাওয়ায় ভাইজানের মুক্তি পেছানো হয়েছে। তবে ‘২৭ জুলাই নিশ্চিত ‘ভাইজান এলো রে’ মুক্তি পাবে’। এরই মধ্যে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। ২৭ জুলাই ছবিটির মুক্তিতে কোনো বাঁধা নেই।

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালক জয়দীপ মুখার্জী। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। ‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর